শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর ব্যবসায়ী ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নব-নির্বাচিত পরিষদ।

​সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন পরিচালনা কমিটি, সাংবাদিকবৃন্দ এবং লালমনিরহাটের সকল স্তরের ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

​নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ এক বিবৃতিতে বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি লালমনিরহাটের পুরো ব্যবসায়ী সমাজের বিজয়, তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা যেভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

একই ভাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি দুলাল কর্মকার ও সহ-সভাপতি মজমুল হোসেন প্রামানিক।

সিনিয়র সহ-সভাপতি দুলাল কর্মকার বলেন, ব্যবসায়ীদের দেওয়া এই আমানত ও দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করব লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে কাজ করবো।

সহ-সভাপতি মজমুল হোসেন প্রামানিক জানান, আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়ন এবং লালমনিরহাটের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এই পরিষদ সবসময় পাশে থাকবে।

একই সাথে তারা চেম্বার অব কমার্সের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলার সকল ব্যবসায়ী ও সুধী সমাজের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এই নবনির্বাচিত পরিষদ।

ব্যবসায়িকদের ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত পরিষদের পরিচালকবৃন্দ বলেন, ১৩ জুন সভাপতি পদে নির্বাচিত হয়েছে, তার আগে আমরা ১৫ পরিচালকসহ সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাদের দায়িত্বকে আরও বৃদ্ধি করেছে এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রেরণা জুগিয়েছে।

ব্যবসায়িকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।
সকল ব্যবসায়ীদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone