ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর ব্যবসায়ী ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নব-নির্বাচিত পরিষদ।
সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন পরিচালনা কমিটি, সাংবাদিকবৃন্দ এবং লালমনিরহাটের সকল স্তরের ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ এক বিবৃতিতে বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি লালমনিরহাটের পুরো ব্যবসায়ী সমাজের বিজয়, তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা যেভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
একই ভাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি দুলাল কর্মকার ও সহ-সভাপতি মজমুল হোসেন প্রামানিক।
সিনিয়র সহ-সভাপতি দুলাল কর্মকার বলেন, ব্যবসায়ীদের দেওয়া এই আমানত ও দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করব লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে কাজ করবো।
সহ-সভাপতি মজমুল হোসেন প্রামানিক জানান, আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়ন এবং লালমনিরহাটের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এই পরিষদ সবসময় পাশে থাকবে।
একই সাথে তারা চেম্বার অব কমার্সের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলার সকল ব্যবসায়ী ও সুধী সমাজের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এই নবনির্বাচিত পরিষদ।
ব্যবসায়িকদের ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত পরিষদের পরিচালকবৃন্দ বলেন, ১৩ জুন সভাপতি পদে নির্বাচিত হয়েছে, তার আগে আমরা ১৫ পরিচালকসহ সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাদের দায়িত্বকে আরও বৃদ্ধি করেছে এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রেরণা জুগিয়েছে।
ব্যবসায়িকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।
সকল ব্যবসায়ীদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.