শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান

লালমনিরহাটে মাচায় লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। এখানে বাড়ির উঠানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক কৃষকেরা। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।

‎সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, বনগ্রাম, শিবেরকুটি, আদিতমারী উপজেলার কুমড়িরহাট, চন্দনপাট, বড় কমলাবাড়ী, হাজীগঞ্জ, চণ্ডীমারি, কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া, সিঙ্গিমারী এলাকার জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে।

‎মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের লাউ চাষি মোঃ আমিনুল ইসলাম বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে গাছে ফুল আসছে এবং লাউ ধরছে। লাউ বিক্রি করেছি। ভালো টাকা আয় হয়েছে।

‎উক্ত এলাকার আরেক লাউ চাষি অর্জুন বলেন, আমি আমার জমিতে লাউ চাষ করেছি। যা বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করেছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হয়েছে।

‎খুচরা সবজি ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা পাইকারী ভাবে লাউ ক্রয় করে খুচরা প্রতি পিচ ৪০টাকা থেকে ৫০টাকায় বিক্রি করছি। এতে যত সামান্য লাভ হচ্ছে।

‎ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, আমরা আমাদের অবস্থান থেকে লাউ চাষী কৃষকদের যথাসাধ্য পরামর্শ দেয়ার চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone