শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ জুন) বিকালে লালমনিরহাট পৌরসভার সাপটানা চাঁদনী বাজারস্থ নির্মানাধীন ডিসি পার্কে বৃটিশ আমেরিকান টোব্যাকো লালমনিরহাটের সহযোগিতায় এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, রোটারিয়ান ফেরদৌসী বেগম বিউটি, এরিয়া লীফ ম্যানেজার সাইমুম ইসলাম, লীফ অফিসার নাইমুল ইসলাম, সাধন বিশ্বাস, ব্যবসায়ী ঈদুল উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, বৃটিশ আমেরিকান টোব্যাকো প্রায় ৯একর জায়গা জুড়ে অবস্থিত পার্কে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছেন। পৌর এলাকার অভ্যন্তরে কোলাহল মুক্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ডিসি পার্ক। এগিয়ে চলছে জেলাবাসীর চিত্ত বিনোদনের জন্য নির্মিত ওই ডিসি পার্ক তৈরির কাজ। পার্কের সৌন্দর্য্য বর্ধনে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone