শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী

প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা বছরের পর বছর সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক হরিদাস গ্রামের স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কার্যকর উদ্যোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের স্বেচ্ছা শ্রমে রাস্তা সংস্কারে নেমেছেন গ্রামবাসী।

সোমবার (৭ নভেম্বর) সকাল থেকে গ্রামের প্রায় ৫০জন বাসিন্দা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। গ্রামবাসী কোদাল হাতে রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তাটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেয়।

স্থানীয়রা জানান, সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের রাস্তাটি এলাকার মানুষের যাতায়াত, শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি চিকিৎসার জন্য রোগী হাসপাতালে নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আশ্বাস ছাড়া বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দা পুনম চন্দ্র বলেন, জনগণের ট্যাক্সের টাকায় টেকসই অবকাঠামো হওয়ার কথা। কিন্তু আমাদের গ্রামে বছরের পর বছর কোনো উন্নয়ন হয়নি। তাই বাধ্য হয়ে নিজেরা অন্তত চলাচলের মতো একটি রাস্তা তৈরি করছি।

স্থানীয় তরুণ যুবক জিয়াউল ইসলাম বললেন, এলাকার তরুণদের স্বেচ্ছাশ্রম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সাময়িক চলাচলের একটা পথ তৈরি হয়েছে। অন্তত বৃষ্টিতে কাদা থেকে এখন কিছুটা স্বস্তি মিলবে। অনেক দপ্তরে বার বার গিয়েও কোনো সুফল মিলেনি। তাই স্বেচ্ছায় শ্রমে রাস্তাটি চলাচলে উপযোগী করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অ্যাড. মফিজুল ইসলাম সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এই তালুক হরিদাস এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষাকালে কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালির কারণে আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের যাতায়াতে যে চরম দুর্ভোগ পোহাতে হতো, তা আমি নিজে উপলব্ধি করেছি।

সরকারি বরাদ্দের আশায় হাত গুটিয়ে বসে না থেকে, আমরা এলাকার সবাই মিলে কিংবা ব্যক্তিগত উদ্যোগে আজ এই রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছি আমি বিশ্বাস করি, উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; আমাদেরও সমাজের প্রতি, এলাকার প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে।

আজকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিগত প্রচার বা বাহবা নেওয়া নয়। আমার উদ্দেশ্য একটাই—আমাদের যাতায়াতের কষ্ট দূর করা এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখা।

তবে এটি একটি সাময়িক বা প্রাথমিক সংস্কার। একটি টেকসই ও স্থায়ী পাকা রাস্তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে এটিকে স্থায়ীভাবে পাকা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

আসুন, আমরা আমাদের এলাকার যেকোনো সমস্যায় এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone