শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩ ১৫ বিজিবি’র অভিযানে ৪৭হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা জব্দ নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক
ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

লালমনিরহাটে ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ উপলক্ষে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা মিলনায়তনে ফুলকুঁড়ি আসর লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফুলকুঁড়ি আসর লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেজাউল করিম-এঁর সভাপতিত্বে ফুলকুঁড়ি আসর ​লালমনিরহাট জেলা শাখা পরিচালক শাহিনুর রহমান-এঁর সার্বিক ব্যবস্থাপনায় এবং সদস্য মজিবর রহমান ও জুবায়ের আহমেদ শিহাব-এঁর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ আল-আমীন। এতে ​বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের ​অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক, ​ফুলকুঁড়ি আসরের বরিশাল অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় ফুলমেলা সম্পাদক সোহানুর রহমান, ​কেন্দ্রীয় আসরের অভিযাত্রী ফারহান ইসলাম। ​এ সময় সম্মানিত উপদেষ্টা অ্যাড. রবিউল ইসলাম, আব্দুল কাদের ও আলিউলাল আলিম, রুহুল আমিন, নাজমুল ইসলাম ও মুরাদ হাসান।

​লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানস্থল এক আনন্দ মুখর জনপদে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৭জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।

​উল্লেখ্য, ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই ৫টি মহান আদর্শকে ধারণ করে ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফুলকুঁড়ি আসর। শিশু-কিশোরদের উপচে পড়া উপস্থিতি ও প্রাণবন্ত সাড়ায় পুরো আয়োজনটি এক অবিস্মরণীয় রূপ লাভ করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone