শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক পৃথক ২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫লক্ষ ৯৫হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে এ অভিযান ২টি পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল ৪টা ৩০মিনিটের দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর ৪টা ৩০মিনিটের দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি।

​এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone