শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে এ নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনবরণে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ। বাল্যবিবাহের কারণে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কোনো ছাত্রী বাল্যবিবাহের ঝুঁকিতে পড়লে ভয় না পেয়ে প্রশাসনের সহায়তা নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকা জরুরি। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব এবং দৈনন্দিন কর্মকাণ্ডের নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone