শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বর্তমান সরকারের সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক
তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। বক্তব্য রাখেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, তরুণদের চিন্তা, চেতনা ও উদ্যমই দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার অন্যতম চালিকাশক্তি। বয়স বাড়লেই মানুষ বৃদ্ধ হয় না; মানসিকভাবে যারা উদ্যমী, ইতিবাচক ও কর্মচঞ্চল, তারাই প্রকৃত অর্থে তরুণ। যুবকদের আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।

এরপরে প্রশিক্ষণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং যুব ঋণের চেক বিতরণ এবং ২জনকে ২লক্ষ টাকা করে এবং ৫জনকে ৩০হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone