শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত এলাকায় পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে, গাঁজা ও মদ জব্দ করা হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​পাটগ্রাম সীমান্তে শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪শত ৬৭পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

অপরদিকে, ভোর ৫টা ২০মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩৫০গজ ভেতরে হাতীবান্ধার কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫কেজি ভারতীয় গাঁজা ও ৫০বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার (বাজার ও দণ্ডিক) মূল্য ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকা।

​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone