শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ

৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার আকবরটারী, দুপুর ১টা ৫০মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার লাল ব্রীজের মোড় এবং একই রাত ৯টা ১৫মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাস্টারটারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা ৪.৭কেজি এবং বিভিন্ন প্রকার মালামাল (জিরা, চিনি, পাউডার ও মসলা জাতীয় দ্রব্যাদি) উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০হাজার ৭শত টাকা। এছাড়াও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone