শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে এসআরবি-১৩ এর অভিযানে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামিকে ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা ৪০মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সহকারী পরিচালক মিডিয়া(ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে নিজের তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ, মারপিট এবং গোপনীয় ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে মোঃ বেলাল হোসেন (৩৭) নামের ১জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন শৌলমারী গ্রামের মোঃ আঃ সাত্তারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ঐ নারী ২০২৩ সালে অভিযুক্ত বেলালের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে। আদালত থেকে জামিন নিয়ে এসে বেলাল ঐ নারীকে বিয়ে করে। সংসার করার সময় বেলাল মামলা প্রত্যাহার করার জন্য ঐ নারীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এই ঘটনায় ঐ নারী অভিযুক্ত বেলালকে একপাক্ষিক তালাক দেয়। তালাক দেওয়ার পরে সংসার করাকালীন কিছু গোপনীয় ছবি ও ভিডিও বেলাল ভুক্তভোগী ঐ নারীর কাছে পাঠিয়ে তার সাথে দেখা করতে বলে। ভুক্তভোগী ঐ নারী তার নিজের ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে গত ৬ অক্টোবর কালীগঞ্জের সিরাজুল মার্কেটের কাছে পৌঁছালে বেলাল তার কয়েকজন সহযোগীর সহযোগিতায় ঐ নারীকে একটি মাইক্রোবাসে তুলে ভুল্লারহাট বাজারের মেহের আলীর বাসায় নিয়ে যায়। সেখানে বেলাল ঐ নারীকে চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে দুই দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। গত ৮ অক্টোবর ঐ নারীকে বেলালের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বেলাল ও তার স্ত্রী ঐ নারীকে মারধর করে। গত ৯ অক্টোবর অভিযুক্ত বেলাল তার স্ত্রীর সহযোগিতায় ভুক্তভোগী ঐ নারীর নগ্ন ভিডিও ধারণ করার চেষ্টা করার সময় ঐ নারী তাদের ধাক্কা দিয়ে নগ্ন অবস্থায় বেলালের বাড়ি থেকে বের হয়ে জনৈক আব্দুস সাত্তারের বাড়িতে গেলে তারা তাকে কাপড় পরিয়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী চিকিৎসার জন্য লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে অভিযুক্তরা সেখানেও নানা রকম হুমকি দেয়। গত ১৯ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ঐ নারী রংপুর মেডিকেল কলেজে ভর্তি হলে তাকে ওসিসি বিভাগে পাঠানো হয়। এই ঘটনায় ঐ নারী গত ২৫ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং-২৯)।

মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল রোববার (২৫ অক্টোবর) রাত ১১টা ৫মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন তুষভান্ডার বাজারের রওশন ফিলিং ষ্টেশনের সামনে থেকে অভিযুক্ত বেলাল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone