শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

‎লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে নারীসহ ৩জন গুরুত্বর আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্তবর্তী আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘের আক্রমণে আহতরা হলেন- নজু, আফসার ও শরিফা। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, আমঝোল এলাকাটি ভারত সীমান্ত সংলগ্ন। ধারণা করা হচ্ছে, বাঘটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের কাছে বাঘটি তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
‎আহতদের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।
‎
‎এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বাঘটির অবস্থান এবং ঘটনার বিষয়ে পুলিশ ও বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অদ্য ১৬০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্গত বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল নামক স্থানে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ৩জন সাধারণ মানুষকে আহত করে ফেলে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। উক্ত ঘটনাস্থলে ১৫ বিজিবি অধিনায়ক এবং বিজিবি টহল সেখানে উপস্থিত আছে। বিস্তারিত আপনাদের পরবর্তীতে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone