শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত

প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

ভক্তকুলকে আনন্দ-অশ্রুতে ভাসিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু পঞ্জিকামতে এবার দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরবাড়ি থেকে হাতির পিঠে চড়ে পিতৃগৃহে আসেন এবং বিদায় দেন পালকিতে চড়ে।
‎
‎বুধবার (২১ অক্টোবর) সকালে বিহিতপূজা সমাপনের পর থেকেই মণ্ডপগুলোয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। শেষবারের মতো ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
‎
‎লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে বিহিতপূজা শেষেই শুরু হয় বিজয়া শোভাযাত্রার মিছিল। দুপুর ২টায় দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে পরিবহযোগে লালমনিরহাটের তিস্তা, ধরলা, রত্নাই, সানিয়াজান নদীতীরে সমবেত হন হাজার হাজার ভক্ত। এ বছর লালমনিরহাট জেলায় ৪শত ৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
‎
‎এদিকে বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি রত্নাই নদীর দুই ব্রীজের মধ্যবর্তী স্থানে প্রতিমা বিসর্জ্জন মেলা উদযাপন কমিটির আয়োজনে এ প্রতিমা বিসর্জন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বাবু শিবেন্দ্রনাথ রায় কার্জি (শিবু), বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোগলহাট ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু হীরালাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি বাবু সুবল চন্দ্র বর্মন, মাতৃ আরধনা অঙ্গনের সহ-সভাপতি বাবু নিশিকান্ত রায়, মোগলহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী, পল্লী চিকিৎসক বাবু নিশি লাল রায়। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) মোঃ দুলাল হোসেন। ‎এ সময় প্রতিমা বিসর্জ্জন মেলা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি, সম্পাদক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone