শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির
দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আদিতমারী থানা পুলিশ। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি বিশেষ প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

আদিতমারী থানা ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবেন। নিরাপত্তার বিশেষ অংশ হিসেবে এবার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের গায়ে থাকছে ‘বডি অন ক্যামেরা’। এই ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক রেকর্ড করা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি তদারকি করা সম্ভব হবে।

​এছাড়া মণ্ডপ এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। বড় বড় মণ্ডপে ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হতে পারে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম এবং বিশেষ ফোর্স।
​
​আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দময়, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে যেকোনো ধরনের শঙ্কা বা জরুরি প্রয়োজনে স্থানীয় পুলিশ স্টেশন বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone