লালমনিরহাটে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাটের স্টেডিয়াম রোডস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পদাতিক। এ সময় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র উর্দ্ধতন কর্মকর্তা ও বিজিবি’র সদস্যবৃন্দসহ শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ এবং লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ৮কিঃমিঃ ও ব্যাটালিয়ন সদর হতে ৩কিঃমিঃ এর মধ্যে সর্বমোট ১৬০টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন।
শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্তক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পদাতিক। দূর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত পূর্বক একটি সমন্বিত নিরাপত্তার অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী, ঝুঁকি চিহ্নিতকরণ এবং পারস্পরিক তথ্য আদান প্রদানের লক্ষে বিজিবি, রংপুর সেক্টর, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট পূজা কমিটির সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে।
এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। বাংলাদেশে সনাতন ধর্মালম্বী যারা আছে তারা যেন এই উৎসবকে উৎসব মূখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রতি, পারস্পারিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে সকল ধর্মের যে ভ্রাতৃত্ববোধ এটা সব সময় বজায় থাকবে। বিজিবি বিশ্বাস করে যার যার ধর্ম ও উৎসব সে সে পালন করবে, এতে কেউ কোন প্রকার বাধা প্রদান করবে না।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত হতে ৮কিলোমিটারের মধ্যে ও ব্যাটালিয়ন সদর হতে ৩কিলোমিটার মধ্যে ১৬-২২ অক্টোবর পর্যন্ত সর্বমোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য যে, শূন্য লাইন হতে সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে ১৭টি বিওপির মাধ্যমে ১৫৩টি পূজামন্ডপে এবং ব্যাটালিয়ন সদরের ৩কিলোমিটারের মধ্যে ৭টি সহ সর্বমোট ১৬০টি পূজামন্ডপের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।
পূজামন্ডপে আগত দর্শনার্থী ও পূজারীদের নিরাপদ চলাচল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় ও জননিরাপত্তা রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষার মাধ্যমে বাংলাদেশের সকল ধর্মালম্বীদের তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে।