শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষীদের স্বপ্ন দুলছে শিমের থোকায় থোকায় নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ
“ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লালমনিরহাটে “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব লালমনিরহাট-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট সরকারী কলেজ মাঠে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবলিক প্রসিকিউটর ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কে.এম. হুমায়ুন রেজা স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাড. এ.কে.এম শামসুল হক, অ্যাড. নজরুল ইসলাম সরকার, অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. নুরুল হুদা, অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, অ্যাড. ময়েজ উদ্দিন সরকার (ময়েজ), অ্যাড. মজিবর রহমান। এ সময় লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় জুনিয়র আইনজীবী একাদশ চ্যাম্পিয়ন ও সিনিয়র আইনজীবী একাদশ রানার আপ হয়। পরে চ্যাম্পিয়ন এবং রানারআপ ট্রফি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone