শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার সকল দুর্গাপূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করেন। প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হীরালাল রায়সহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি পূজামণ্ডপে মোট ৯৭টন ২শত কেজি জিআর চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার ২৫টি পূজামণ্ডপে ৩হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ১হাজার ৭শত নারীকে শাড়ি ও ৩০কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone