শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত

সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল ইসলামসহ ১৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতাল ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় এবং মারধরের ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে ওই প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছিল বলে দাবি শিক্ষার্থীদের। বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক ও ১৩জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে প্রধান শিক্ষক ও ৬জন শিক্ষার্থী এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহত আরও ৪-৫জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া প্রধান শিক্ষক রশিদুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের পর আমাকে কারণ ছাড়াই অন্যায়ভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে আমি বিদ্যালয়ে এসে মাঠে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করতে থাকি। এসময় বহিরাগত লোকজন বাধা দেয় এবং বিদ্যালয় থেকে বের হতে বলে। শিক্ষার্থীরা আমাকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছি। আমরা এর বিচার চাই।

এদিকে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone