শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে মাঠ মুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, খেলোয়ার, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেন, এক সময় লালমনিরহাটে জেলা প্রশাসকের উদ্যোগে জমজমাটভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘদিন সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। স্টেডিয়ামটি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় মাঠ ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল। পরে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।

মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সক্রিয় করা গেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়া তরুণ ও যুব সমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে এই জেলার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। তরুণ প্রজন্মের কাছে খেলা-ধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং তাদের মাঠমুখী করার উদ্যোগ সফল হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং নিয়মিত খেলার মাঠে আসার সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে।

উল্লেখ্য যে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়- মর্নিং স্টার ফুটবল একাডেমি ও বসুন্ধরা ক্রীড়া চক্র। এ প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone