শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন

শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনীসহ ২জনকে এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৪মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনী পণ্য পন্ডস ফেসওয়াশসহ ২জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। রোববার (১১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনীসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন খারিজা জোংড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আপন হোসেন (৩৭)।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক রোববার (১১ অক্টোবর) সকাল ৬টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামের মোঃ বদিউজ্জামান এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বসত ঘরের খাটের নিচে থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনী পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, শুল্ক ফাঁকি রোধ ও চোরাচালান বন্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চোরাচালান, কালোবাজারি, অবৈধ পাচারসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী পণ্য আমদানি বন্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone