শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভ্যাকু মেশিন দিয়ে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ এবি পার্টি নেতা ও আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের বিষয়ে সংবাদ সম্মেলন শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

শস্য শ্যামল নদী পাহাড় বন ও সাগর ঘেরা পৃথিবীর লক্ষকোটি ভক্ত হৃদয়ের আহ্বানে ঐশ্বর্য্যদায়িনী, মহিষাসুরমর্দিনী, দূর্গতিনাশিনী, মাতৃরূপিনী জগৎজননী ‘মা’ আসছেন মর্ত্যধামে- সে জন্য ঘরে ঘরে শারদীয় উৎসবের ধুম লেগেছে। লালমনিরহাট জেলায় দূর্গাতিনামিনী ‘মা’ দেবীদূর্গার বোধনের মধ্য দিয়ে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শারদীয় দূর্গোৎসব শুরু হয়ে বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘঠবে।
‎
‎হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ। লালমনিরহাট জেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপূজার আনন্দ উৎসবের।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৭৬টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট পৌরসভা এলাকায় মোট ২৫টি, মোগলহাট ইউনিয়নে ২১টি, কুলাঘাট ইউনিয়নে ১২টি, বড়বাড়ী ইউনিয়নে ৯টি, হারাটি ইউনিয়নে ১৫টি, গোকুন্ডা ইউনিয়নে ২০টি, পঞ্চগ্রাম ইউনিয়নে ২১টি, রাজপুর ইউনিয়নে ৮টি, খুনিয়াগাছ ইউনিয়নে ১৪টি, মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫টিসহ লালমনিরহাট সদর উপজেলায় মোট ১শত ৬২টি।
‎
‎দূর্গাপূর ইউনিয়নে ১০টি, ভেলাবাড়ী ইউনিয়নে ১৪টি, কমলাবাড়ী ইউনিয়নে ১৬টি, সারপুকুর ইউনিয়নে ২৪টি, সাপ্টিবাড়ী ইউনিয়নে ৫টি, ভাদাই ইউনিয়নে ৩১টি, পলাশী ইউনিয়নে ১১টি, মহিষখোচা ইউনিয়নে ৫টিসহ আদিতমারী উপজেলায় মোট ১শত ১৭টি।
‎
‎ভোটমারী ইউনিয়নে ৫টি, মদাতী ইউনিয়নে ১৫টি, তুষভান্ডার ইউনিয়নে ১২টি, দলগ্রাম ইউনিয়নে ৯টি, কাকিনা ইউনিয়নে ৭টি, চলবলা ইউনিয়নে ১৭টি, গোড়ল ইউনিয়নে ১৬টি, চন্দ্রপুর ইউনিয়নে ১৩টিসহ মোট কালীগঞ্জ উপজেলায় ৯৩টি।
‎
‎বড়খাতা ইউনিয়নে ২টি, ফকিরপাড়া ইউনিয়নে ৪টি, গড্ডিমারী ইউনিয়নে ১টি, সিংগিমারী ইউনিয়নে ২টি, টংভাঙ্গা ইউনিয়নে ১৭টি, সিন্দুর্না ইউনিয়নে ৪টি, পাটিকাপাড়া ইউনিয়নে ৪টি, ডাউয়াবাড়ী ইউনিয়নে ৩টি, নওদাবাস ইউনিয়নে ১২টি, গোতামারী ইউনিয়নে ১০টি, ভেলাগুড়ি ইউনিয়নে ১৩টিসহ মোট হাতীবান্ধা উপজেলায় ৭৩টি।
‎
‎পাটগ্রাম পৌরসভায় ৪টি, পাটগ্রাম ইউনিয়নে ২টি, শ্রীরামপুর ইউনিয়নে ২টি, বুড়িমারী ইউনিয়নে ১টি, জগতবেড় ইউনিয়নে ৬টি, জোংড়া ইউনিয়নে ৬টি, বাউড়া ইউনিয়নে ৮টি, দহগ্রাম ইউনিয়নে ১টিসহ পাটগ্রাম উপজেলায় মোট ৩১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।
‎
‎দূর্গোৎসব ‘মা’ দূর্গাদেবীর নিকট অসুরশক্তির বিনাস এবং ব্যক্তি, পরিবার তথা দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রার্থনা জানানো হবে।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সূত্রে আরও জানা যায়, আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজা শুরু হবে। আগামী বুধবার (২১ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরা লাল রায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে এ বছর লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৭৬টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
‎
‎লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলায় এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশসহ ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে এবার দুর্গা উৎসবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এসআরবি’র টহল জোরদার করা হবে বলেও জানান তিনি।
‎
উল্লেখ্য যে, ‎দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরোহিতদের মতে, বিশ্ব শান্তির পাশাপাশি মানব কল্যাণে দুর্গার আবির্ভাবে সকল গ্লানিমুক্ত হবে বলে বিশ্বাস তাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone