লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট খোচাবাড়ী এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবীরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের মারধরে অ্যাড. হুমায়ুন কবির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে লালমনিরহাট সদর থানায় হুমায়ুন কবির
একটি লিখিত অভিযোগ হয়েছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে শহরের বিডিআরহাট খোচাবাড়ী এলাকায় পৈত্রিক বাড়িতে একই এলাকার খোরশেদ আলম লিটনের সন্তান ফরহাদ আহম্মেদ সম্রাট (২৫)সহ নামধারী ১৭জন ও অজ্ঞাতনামা ৩০/৪০জন লোহার রড, জামদা, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া অপরিচিত ব্যক্তির ভ্যাকুগাড়িসহ দলবন্ধ হয়ে ভ্যাকুগাড়ি দ্বারা বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে রাস্তা সংলগ্ন গ্রিলের গেট ও প্রায় ২০গজ ইটের প্রাচির ভাঙ্গিয়া ফেলে ৫লক্ষ টাকা সম্পদের ক্ষতিসাধন করে। এ সময় হুমায়ুন কবিরকে সেই স্থানে পাকা রাস্তার উপর অমানুষিক ভাবে মারপিট করতে থাকে ও হত্যার উদ্দেশ্যে স্বাশরুদ্ধ করার চেষ্টা করে।
অ্যাড. হুমায়ুন কবীরের দাবি, তাদের পৈতৃক জায়গা-জমি নিয়ে অপর পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বি’রোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মা’মলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে তিনি আদালত চত্বরে অবস্থানকালে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, একটি ভেকু মেশিন নিয়ে প্রায় ৬০ থেকে ৭০জন লোক তাদের বাড়িতে এসেছে। তারা বাড়ি ভাঙচুরের চেষ্টা করছে জানতে পেরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদের বাধা দেন। এ সময় আমার স্ত্রীসহ বাড়ির মহিলাদের উপর চড়াও হয়।
হুমায়ুন কবীর বলেন, আমি বাধা দিলে তারা সবাই মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন করি। আমার বাসা থেকে সদর থানা প্রায় এক কিলোমিটার দূরে হলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। বর্তমানে আমি অসুস্থ।
এদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে হামলায় আহত পরিবারের লোকজন নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত করে সঠিক বিচার চায়।
অপরদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ফরহাদ আহম্মেদ সম্রাট, তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে হামলার কারণ জানায় ও তিনিও সঠিক বিচারের দাবি জানায়।
এ প্রসঙ্গে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, এ বিষয়ে অ্যাড. হুমায়ুন কবির একটি লেখিত অভিযোগ দিয়েছে যা মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।