শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগের বাবুল গ্রেফতার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা এসআরবি-১৩ এর অভিযানে ইয়াবা, এস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৭হাজার ৩শত টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ এবি পার্টির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয়

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয়

চট্টগ্রামে অনুষ্ঠিত ১ম বাংলাদেশ চ্যালেঞ্জার্স কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার মার্শাল আর্ট দল। প্রতিযোগিতায় মোট ১২টি পদক জিতে জেলাকে গৌরবান্বিত করেছেন জেলার তরুণ কারাতেকারা।

​দলগতভাবে লালমনিরহাট জেলা কারাতে দল ২টিতে স্বর্ণ, ৫টিতে রৌপ্য এবং ৫টিতে ব্রোঞ্জ (তাম্র) পদকসহ সর্বমোট ১২টি পদক লাভ করে।

​এই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন উদীয়মান কারাতেকা সুহাইলা সুবাহ। তিনি একক একটি ইভেন্টে স্বর্ণপদক এবং অপর একটি ইভেন্টে রৌপ্যপদক অর্জন করে অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন।

​উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনেও সুহাইলা সুবাহর পরিচিতি রয়েছে। চলতি বছরেই সে ২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ ২০২৬ এ লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল।

​লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার মার্শাল আর্ট দলের এই গৌরবময় অর্জনে জেলার ক্রীড়ামোদীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজ বিজয়ী খেলোয়াড়দের ও কোচ মোঃ আবু আশকার সিদ্দিক পরশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে এই খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলা তথা দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone