শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগের বাবুল গ্রেফতার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা এসআরবি-১৩ এর অভিযানে ইয়াবা, এস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৭হাজার ৩শত টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ এবি পার্টির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী

এবি পার্টির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবীরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের মারধরে অ্যাড. হুমায়ুন কবীর আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট পৌর শহরের নবাবেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাড. হুমায়ুন কবীরের দাবি, তাদের পৈতৃক জায়গা-জমি নিয়ে অপর পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে তিনি আদালত চত্ত্বরে অবস্থানকালে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, একটি ভেকু মেশিন নিয়ে প্রায় ৬০ থেকে ৭০জন লোক তাদের বাড়িতে এসেছে। তারা বাড়ি ভাঙচুরের চেষ্টা করছে জানতে পেরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদের বাধা দেন।

হুমায়ুন কবীর বলেন, আমি বাধা দিলে তারা সবাই মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন করি। আমার বাসা থেকে লালমনিরহাট সদর থানা প্রায় ১কিলোমিটার দূরে হলেও পুলিশ প্রায় ১ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। বর্তমানে আমি অসুস্থ। হাসপাতালে ভর্তি হবো এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেবো।

এদিকে, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, বিষয়টি আমি জানি। এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তিনি ট্রিপল নাইনে ফোন করেছিলেন। যতটুকু জানতে পেরেছি, বিষয়টি পারিবারিক বিরোধ। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জমি দখল করে রাখার অভিযোগ রয়েছে। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে ঘটনাটি পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধ হিসেবে উল্লেখ করা হলেও হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone