শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগের বাবুল গ্রেফতার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা এসআরবি-১৩ এর অভিযানে ইয়াবা, এস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৭হাজার ৩শত টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ এবি পার্টির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউসে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাটের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে লালমনিরহাট সার্কিট হাউস হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়।

পরে একই স্থানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ ক্যাটাগরিতে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ৫জন শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- পাপিয়া সুলতানা, মোঃ ইসতাদুল মিয়া, মোঃ ওয়ালিউর রহমান, মাহিরুল ইসলাম, মোঃ মোফাজ্জল হোসেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone