শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগের বাবুল গ্রেফতার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা এসআরবি-১৩ এর অভিযানে ইয়াবা, এস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৭হাজার ৩শত টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ এবি পার্টির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী
বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় গোল চত্বর ও লালমনিরহাট সার্কিট হাউসে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট গণপূর্ত বিভাগের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপূর্ত বিভাগ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাঃ জাহিদ হাসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট গণপূর্ত বিভাগের কর্মর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারি ও বে-সরকারি উদ্যোগে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট সার্কিট হাউসে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone