লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসব নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন করেন বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান পিএসসি। এ সময় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র উর্দ্ধতন কর্মকর্তা ও বিজিবি’র সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান পিএসসি বলেন, রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ৮কিঃমিঃ ও ব্যাটালিয়ন সদর হতে ৩কিঃমিঃ এর মধ্যে সর্বমোট ১শত ৬০টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র প্রেস রিলিজ/ নোটে বলা হয়, শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব। আসন্ন দূর্গাপুজা ২০২৬ উৎসব নিরাপদে উদযাপনের লক্ষে বিজিবি, রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান পিএসসি সবাত্তক প্রস্তুতি গ্রহণ করেছে। দূর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত পূর্বক একটি সমন্বিত নিরাপত্তার অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী, ঝুকি চিহ্নিতকরণ এবং পারস্পরিক তথ্য আদান প্রদানের লক্ষে বিজিবি, রংপুর সেক্টর, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট পূজা কমিটির সাথে নিরিড় যোগাযোগ রক্ষা করে চলছে।
এই লক্ষ্য বাস্তবায়নে বিজিবি রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত কালিবাড়ী দূর্গা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ও মুসলিম একটি মিল বন্ধনের মধ্যে দিয়ে পারস্পারিক সৌহার্দ্য এবং আন্তরিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে একসাথে চলে আসতেছে বিধায় পাশাপাশি একটি মসজিদ এবং একটি মন্দির থাকাকালীন কোন প্রকার সংঘাত কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
তিনি আরও বলেন, দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিজিবি সর্বদায় মোতায়েন থাকবে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা লালমনিরহাট সদর, হাতূবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত হতে ৮কিলোমিটারের মধ্যে ও ব্যাটালিয়ন সদর হতে ৩কিলোমিটার মধ্যে আগামী ১৬-২২ অক্টোবর পর্যন্ত সর্বমোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য যে, শূন্য লাইন হতে সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে ১৭টি বিওপির মাধ্যমে ১শত ৫৩টি পূজামন্ডপে এবং ব্যাটালিয়ন সদরের ৩কিলোমিটারের মধ্যে ৭টি সহ সর্বমোট ১শত ৬০টি পূজামন্ডপের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।
পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপদ চলাচল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় ও জননিরাপত্তা রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষার মাধ্যমে বাংলাদেশের সকল ধর্মালম্বীদের তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে।