শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার

এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে অভিনব কায়দায় মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১৩মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের আদিতমারী থানাধীন দক্ষিণ তালুক পলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া থানাধীন চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জীমবাবু (১৮)।

এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় এসআরবি-১৩ সদর কোম্পানী রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ তালুক পলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৫) এর দক্ষিণ দুয়ারী রান্না ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রান্নাঘরের ভিতর মাটির নিচে ড্রামের ভিতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৩১টি বোতল এস্কাফ সিরাপ ও ১শত ৯৯টি বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। এছাড়াও মোঃ জীমবাবু (১৮) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১শত ৮৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিন তালুক পলাশী বাওয়ারচারা এলাকার আব্দুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২৫) ও রংপুরর গঙ্গাচড়া থানার চরইশরকোল এলাকার শফিকুল ইসলামের ছেলে মোঃ জীমবাবু (১৮)’দ্বয়কে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone