লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে অভিনব কায়দায় মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১৩মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের আদিতমারী থানাধীন দক্ষিণ তালুক পলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া থানাধীন চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জীমবাবু (১৮)।
এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় এসআরবি-১৩ সদর কোম্পানী রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ তালুক পলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৫) এর দক্ষিণ দুয়ারী রান্না ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রান্নাঘরের ভিতর মাটির নিচে ড্রামের ভিতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৩১টি বোতল এস্কাফ সিরাপ ও ১শত ৯৯টি বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। এছাড়াও মোঃ জীমবাবু (১৮) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১শত ৮৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিন তালুক পলাশী বাওয়ারচারা এলাকার আব্দুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২৫) ও রংপুরর গঙ্গাচড়া থানার চরইশরকোল এলাকার শফিকুল ইসলামের ছেলে মোঃ জীমবাবু (১৮)'দ্বয়কে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.