শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির
বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ-এর ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পভার্টি (সি-রংপুর)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী একটি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) বড়বাড়ী ইউনিয়নের রত্নাই ফেডারেশন প্রাঙ্গণে আয়োজিত এই ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ১৩০জন রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

​দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু সমস্যা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সমস্যা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে সেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা।

​ক্যাম্পে সেবা নিতে আসা অনেকে অনুভূতি ব্যক্ত করে বলেন, বাড়ির কাছে বিনামূল্যে ভালো ডাক্তারদের দিয়ে চোখ পরীক্ষা করাতে পেরে আমাদের খুব উপকার হলো, ডাক্তার খুব যত্ন নিয়ে আমাদের পরামর্শ ও চিকিৎসা দিয়েছেন।

​ক্যাম্পে চক্ষু চিকিৎসা প্রদান করেন আরডিআরএস বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞ রিফ্রাকশনিস্ট জুননুন মন্ডল। এ ছাড়া সাধারণ ব্যাধি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. ওয়াহিদা আক্তার ও ডা. জিল্লুর রহমান।

​স্বাস্থ্য ক্যাম্প পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (হেলথ) জেসমিন আক্তার, ডিস্ট্রিক্ট অফিসার সোনালী, উপজেলা অফিসার অমল কুমার এবং রত্নাই ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone