শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ভারতীয় ফেসওয়াশ, অটোভ্যান ও ৩টি গরু জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক ২টি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, ১টি অটোভ্যান এবং ৩টি ভারতীয় গরু জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ৩লক্ষ ৮০হাজার ৫শত ৭০টাকা।

​রোববার (২৫ অক্টোবর) ৬১ বিজিবির অধিনায়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে খারিজাজোংড়া বিওপির একটি টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪শত ৫৯পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ ও ১টি অটোভ্যান জব্দ করা হয়।

​এর ধারাবাহিকতায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে ঝালংগী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাকুয়ারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু আটক করে।

​সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে ৬১ বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone