লালমনিরহাটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নব-নির্বাচিত কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের বিশেষ সভায় নতুন এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি হিসেবে ডাঃ মোঃ কাসেম আলী এবং সহ-সভাপতি হিসেবে এসএম আবু হাসনাত রানা ও হাসিনা মাহবুব নির্বাচিত হয়েছেন।
বর্তমান সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে সনাক বিশেষ সভায় তাদেরকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচন করা হয়। নব-নির্বাচিত সনাক সভাপতি ও সহ-সভাপতি আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে দায়িত্ব পালন করবেন।
সভায় উপস্থিত অন্যান্য সনাক সদস্যবৃন্দ নতুন নির্বাচিত সনাক সভাপতি ডাঃ মোঃ কাসেম আলী এবং সহ-সভাপতি এসএম আবু হাসনাত রানা ও হাসিনা মাহবুবকে অভিনন্দন এবং বিদায়ী সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক এবং সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়াকে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ প্রদান করেন। একই সাথে আগামী দিনে নির্বাচিত সনাক নেতৃত্বের মাধ্যমে লালমনিরহাট জেলায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে বলে সনাক সদস্যবৃন্দ মনে করেন।
এ সময় সনাক সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, মোঃ জালাল উদ্দিন, সাধনা রায়, আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, রওশন আর বেগম, আজিজুল হক মোল্লা বাবু এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেট মোঃ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।