শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪
যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা

যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা

লালমনিরহাটে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় ‘Inclusive Interactive Capacity Building Discussions on Gender Stereotypes, Digital Safety, Media Literacy, and Advocacy’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলা পরিষদে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে দিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় স্থানীয় যুবসমাজ, যুব সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ৪০জন অংশ নেন।

সভার মূল উদ্দেশ্য ছিল যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো, জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। দিনব্যাপী আলোচনায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক সেশন পরিচালিত হয়।

ফ্যাসিলিটেটর ও ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের কো-ফাউন্ডার এবং সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জন্য অনেক বেশি প্রয়োজন।

ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা নদী বলেন, আমাদের এ উদ্যোগ একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আমাদের বিশ্বাস।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি) মুশফিকা জামান সাতিয়ার ও কন্ট্রোলার হ্যারি মোরিল, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সৌরভ সাহা ও ফান্ডরেইজিং অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কামরুল কিবরিয়া আয়ন; এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর নীলিমা ইয়াসমিন, কনসোর্টিয়াম অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার মোঃ হুশাইন শাকির ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার রূপাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের মিল অফিসার মালিহা নাজ জারিন ও প্রজেক্ট অফিসার আসিফ মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone