শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু
সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নামাটারী (মাঝাপাড়া) এলাকায় দারুল হিকমাহ পাটাগারের উদ্যোগে এ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল হিকমাহ পাঠাগারের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম-এঁর সভাপতিত্বে দারুল হিকমাহ পাঠাগারের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ জামাল হোসাইন-এঁর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রংপুরের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক হাফেজ মাওলানা মোঃ শফিউল আজম। এতে বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান হামিদী। প্রধান অতিথি ছিলেন নামাটারী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আইয়ুব আলী। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন দারুল হিকমাহ পাঠাগারের উপদেষ্টা ইঞ্জিঃ মোঃ মোস্তাফিজুর রহমান (মিল্টন), মোঃ আমিনুল ইসলাম, মোঃ বয়জার রহমান, মোঃ ওয়াহেদ আলী, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম। এ সময় দারুল হিকমাহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্ম ও শিক্ষার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিশু-কিশোরদের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে দারুল হিকমাহ পাঠাগার ভবিষ্যতেও কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone