শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক

পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক

লালমনিরহাটে পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিস্থ মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেনের বাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলার আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেন তিনি।

বায়োগ্যাস পল্লী পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারী, বায়োগ্যাস প্লান্টের উপকারভোগী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের দুড়াকুটি গ্রামের বায়োগ্যাস প্ল্যান্টের উপকারভোগী মোঃ দুলাল হোসেনের প্ল্যান্ট সাইজ ১৫০সিএফটি। যার প্ল্যান্ট নম্বর-৩০।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ইমপ্যাক্ট-৩য় পর্যায় (২য় সংশোধিত)-শীর্ষক প্রকল্পের কার্য বিবরণীতে বলা হয়, বায়োগ্যাস প্ল্যান্টে প্রশিক্ষণার্থী ১হাজার ৮০জন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সংখ্যা ১শত ১৬টি। উপকারভোগীর সংখ্যা ৬৭জন। বছরের ঋণ বিতরণের পরিমান ৩৮লক্ষ ৫০হাজার টাকা। ঋণ বিতরনের পরিমান ১কোটি ২০লক্ষ ৬০হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone