শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত, হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগান নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর ) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে লালমনিরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ইএসডিও, এসকেএস এবং ইউএসএসের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় লালমনিরহাটের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের মাঝে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ছোঁয়াচে রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। সুস্থ ও নতুন প্রজন্ম গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে শিশুদের হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone