লালমনিরহাটে "আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত, হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগান নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে লালমনিরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ইএসডিও, এসকেএস এবং ইউএসএসের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় লালমনিরহাটের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের মাঝে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ছোঁয়াচে রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। সুস্থ ও নতুন প্রজন্ম গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে শিশুদের হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।
এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে এসে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.