শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩

ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ইসলাম ধর্ম নিয়ে কুটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

টানা ৩দিন ৩রাত অভিযান চালানোর পর মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অমিত রায় শুভ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানা (গার্মেন্টস) এ কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুটূক্তির অভিযোগ ওঠার পর ফুলগাছ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। শনিবার (৩১ অক্টোবর) ফুলগাছ বাজার এলাকায় অনুষ্ঠিত ওই মিছিল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের একটি দল টানা ৩দিন ৩রাত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তাঁর অবস্থান শনাক্ত করে নীলফামারী সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone