শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”, “স্বপ্নের পথে বিজয়ের সাথে” স্লোগান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২০২৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড মোঃ নওশাদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল হাকিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর লামনিরহাট সদর উপজেলার কয়েকশ খেলোয়াড়।

পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে লালমনিরহাট সদর উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone