লালমনিরহাটে "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা", "স্বপ্নের পথে বিজয়ের সাথে" স্লোগান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২০২৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড মোঃ নওশাদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল হাকিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর লামনিরহাট সদর উপজেলার কয়েকশ খেলোয়াড়।
পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে লালমনিরহাট সদর উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.