শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে সফল পথচলার ১বছর পূর্ণ করলো মূলধারার গণমাধ্যম ডেইলি টাইমস অব বাংলাদেশ। এ উপলক্ষ্যে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাটের এলজিইডি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ষপূর্তির মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

ডেইলি টাইমস অব বাংলাদেশ লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর উপদেষ্টা ইলিয়াস খান। বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ডেইলি টাইমস অব বাংলাদেশ ম্যানেজিং এডিটর নাহিদ হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাটের স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে গণমাধ্যমের দায়িত্ব কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সঠিক ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের অসঙ্গতি দূরীকরণে ভূমিকা রাখাই সংবাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বক্তারা ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
পত্রিকাটির প্রতিনিধিরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই পাঠকদের আস্থা অর্জনকে তারা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছেন। দেশের সব প্রান্তের বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আগামী দিনেও পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone