শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটে নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও সমন্বিত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) লালমনিরহাট পৌরসভার পৌর মার্কেটের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্দেশনায় এবং উত্তরা ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা ও ব্যাংকার্স ক্লাবের ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উত্তরা ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ মোজাম্মেল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক একেএম কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের যুগ্ম পরিচালক মোঃ সোহেল রানা, রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাটের জোনাল ম্যানেজার মোঃ অহিদুজ্জামান। এ সময় লালমনিরহাটের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহার করে গ্রাহক বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। এতে একাধিক কিউআর ব্যবস্থার পরিবর্তে সমন্বিত ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য যে, ক্যাম্পেইনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। নগদবিহীন লেনদেন সম্প্রসারণে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone