শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে মাদক মুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাট ষ্টোরপাড়া হরিজন কলোনী ‘স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে লালমনিরহাট ষ্টোরপাড়া হরিজন যুব সংঘের আয়োজনে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‎
লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব কিসমত আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ‎​লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ হাসান নির্ঝর।

প্রধান অতিথি লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি মাদক মুক্ত আলোকিত লালমনিরহাট গঠনে বাসঁফোর সম্প্রদায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন।
‎
‎​বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্ণামেন্ট কেবল বিনোদনই জোগায় না, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করে।

‎​জানা যায়, এই ওয়ান ডে ফুটবল টুর্ণামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮টি শক্তিশালী দল অংশ নেয়। জমজমাট এই উদ্বোধনী খেলাটি উপভোগ করতে লালমনিরহাট রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নানা শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
‎
উল্লেখ্য যে, ‎​টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, লালমনিরহাট স্টোরপাড়া হরিজন কলোনীর শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাসফোর, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা বড় চন্দ্র বাসফোর, উপদেষ্টা শ্রী বাটুল বাসফোরসহ ১৫টি বাসফোর সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone