শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র অভিযানে ৪০০গ্রাম গাঁজাসহ মোছাঃ আদরী বেগম (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আদরী বেগম ওই গ্রামের মৃত বয়তুল্লাহর মেয়ে।

​ডিএনসি সূত্রে জানা গেছে, আদরী বেগম তার নিজ বসতবাড়িতে মাদক বেচাকেনা করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল সাদেকনগর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

​লালমনিরহাট জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone