শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খেলোয়াড়দের শারীরিক শক্তি ও সুস্থ মন গঠনে হা-ডু-ডু খেলা হলো শক্তির এক বড় খোরাক। বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস ও অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে রক্ষা করতে হলে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার কোনো বিকল্প নেই।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের মেঘারাম বাজারস্থ ইটাপোতা উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত মোগলহাট ইউনিয়ন হা-ডু-ডু ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, মোগলহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​মাদকের ভয়াবহতা ও অনলাইন জুয়ার অপকারিতা তুলে ধরে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, আমাদের তরুণ সমাজ আজ একটি অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছে। অতীতে ঝোপঝাড়ে বা আড়ালে মাদকের আসর বসলেও এখন জুয়া ও বেটিং ঢুকে গেছে সবার ঘরের কোণে ও মুঠোফোনে। অনলাইন জুয়ার কারণে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তি দানা বাঁধছে। অভিভাবকরাও টের পাচ্ছেন না তাদের সন্তান কীভাবে ধ্বংসের মুখে পড়ছে। তিনি আরও যোগ করেন, বর্তমান প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে না পারলে আগামীতে অর্ধেক জনগোষ্ঠী মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

​গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, আজকের এই হা-ডু-ডু খেলায় মাঠে উপচে পড়া হাজারো মানুষের জনস্রোত প্রমাণ করে এটি আমাদের কত প্রিয় ও আনন্দের খেলা। আগামী শীত মৌসুমে ১৮ থেকে ২৫ বছর বয়সসীমা নির্ধারণ করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডুসহ সব ধরনের দেশীয় খেলাধুলার প্রচলন আরও জোরালো করা হবে, যাতে যুবসমাজ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে আসে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকবার সমীক্ষা চালানো হয়েছে। স্থলবন্দরটি দ্রুত চালু হলে লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় উন্নয়ন ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone