লালমনিরহাটে সফল উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের আয়োজন এসআইসিআইপি প্রকল্পের অর্থায়নে স্থানীয় মুনস্টার হলরুমে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে পূবালী ব্যাংক লালমনিরহাট শাখা।
প্রশিক্ষণ শেষে আজ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর মোঃ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান করেন। পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মধু বাবু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আইয়ুব আলী, পূবালী ব্যাংক রংপুর অঞ্চল প্রধান মোঃ আলতাব হোসেন।