শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭৭হাজার ২শত টাকার ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) বি-১৭০৩ লালমনিরহাট অঞ্চলের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট অঞ্চলের সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম-এঁর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. আবু তাহের। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অ্যাড. আব্দুল বাতেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা মাওঃ হাবিবুর রহমান, অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, উপদেষ্টা মাওঃ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট শহর শাখার উপদেষ্টা নিয়াজ আহমেদ রেজা। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্লাটফর্ম ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউটে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone