লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আজীবন চেয়ারম্যান, পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৯৭১ সালের ৯ নভেম্বর বড়বাড়ী ইউনিয়নের আইরখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ব্রাস ফায়ারে নির্মমভাবে নিহত শহীদ আবুল কাশেম সাহেব-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ,বি,এম, ফারুক সিদ্দিকী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মহাবিদ্যালয় চত্বরে স্মৃতিচারণ ও আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, শোক র্যালী ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ।
পরে অতিথিবৃন্দ শহীদ আবুল কাশেম-এঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।