লালমনিরহাটে চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-বড়বাড়ী (বিডি০২৫৫)র আয়োজনে হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অ:দা:) লায়লা আকতার বানু, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্লাবনী রায়, ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা লিমন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পাটনারশীপ ফেসিলেটেটর শিলা কিস্কু, হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পিডিএ কো-অর্ডিনেটর রিপন বাড়ৈ নিলয়। এ সময় চাইল্ড সারভাইভাল প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ কর্মসূচির মাধ্যমে এলাকার শিশু ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ চাইল্ড সারভাইভাল প্রোগ্রামের মাধ্যমে উক্ত এলাকার সার্বিক জীবন মান উন্নয়ন হবে।